দক্ষিণ এশীয় বাস্কেটবলে বাংলাদেশের শুভ সূচনা
দক্ষিণ এশীয় বাস্কেটবল প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা ৮৯-৪৪ পয়েন্টে ভুটানকে হারিয়েছে।
প্রথমার্ধে ৪০-১৯ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশের পক্ষে মিথুন ২০ ও রাশেদ ১৭ পয়েন্ট স্কোর করেন।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী।
শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
