২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্যাডমিন্টনে রেলওয়ে ও নারায়ণগঞ্জের আধিপত্য

বৃহস্পতিবার জাতীয় ব্যাডমিন্টনের পুরুষ এককে আধিপত্য ছিল বাংলাদেশ রেলওয়ের। পল্টন উডেনফ্লোর জিমন্যাশিয়ামে জয় পেয়েছেন রেলওয়ের রইস, সাফি, আয়মান, পলাশ ও তুষার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

পুরুষ এককের অন্য ম্যাচগুলোতে জিতেছেন পাবনার লাল চাঁদ, নারায়ণগঞ্জের জাবের ও সিলেটের এনাম।


মেয়েদের এককে নারায়ণগঞ্জ জেলার আধিপত্য ছিল। এই দলের রেহানা, নাবিলা ও শাপলা জয় পেয়েছেন। অন্য ম্যাচে জিতেছেন চট্টগ্রামের সীমা।