২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগকে হারালো বিজেএমসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে বিজেএমসি ২-০ গোলে জিতেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ জয় দিয়ে শেষ করেছে বিজেএমসি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন নাইজেরীয় স্ট্রাইকার হেনরি চিন্দো ও গিনির ফরোয়ার্ড ইসমাইল বানগুরা।

২৮ মিনিটে তকলিস আহমেদের ক্রস থেকে চিন্দোর হেড এগিয়ে দেয় বিজেএমসিকে।

শেষ মুহূর্তে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে, আরামবাগের জালে বল জড়িয়ে বিজেএমসির জয় নিশ্চিত করেন বানগুরা।

৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান ষষ্ঠ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আরামবাগ সবচেয়ে নিচে আছে।