এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যান ইউ
তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েছে। প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।
ইংল্যান্ডের এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে তারা ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে।
প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।
চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনালও। ফিরতি লেগে তারাও ১-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। দু দলের প্রথম লেগও ২-২ গোলে অমীমাংসিত ছিল।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউর জয়ের নায়ক ওয়েইন রুনি। নবম মিনিটে হাভিয়ের হার্নান্দেজের পাস থেকে একমাত্র গোলটি করেন তিনি। তবে ৭৮ মিনিটে পেনাল্টিও মিস করেন এই স্ট্রাইকার।
আরেক স্বাগতিক আর্সেনালের পক্ষে ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার।
