২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভার আরেকটি কীর্তি

গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে ‘ক্যারিয়ার স্লাম’ অর্থাৎ চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখানো মারিয়া শারাপোভা এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডেও অতি সহজে জিতেছেন। বুধবার জাপানের মিসাকি দোইকে মাত্র ৪৭ মিনিটে ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 02:04 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

প্রথম রাউন্ডেও একই ব্যবধানে জয় পাওয়ায় দীর্ঘ ২৮ বছর পর কোনো গ্র্যান্ড স্লামে টানা দুই ম্যাচ কোনো গেম না হেরে জয়ের কীর্তি গড়লেন শারাপোভা।

তবে তৃতীয় রাউন্ডে এই ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হবে তার জন্য। কারণ শারাপোভার পরবর্তী প্রতিপক্ষ ভেনাস উইলিয়ামস। ১৩টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ভেনাস দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের অ্যালিজ কর্নেতকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন।

গত দুই বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও সহজেই জিতেছেন। পুরুষদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচ মাত্র ৯১ মিনিটে ৬-১, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসনকে।

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের তৃতীয় দিনে একটাই অঘটন। চীনের অবাছাই খেলোয়াড় জাই ঝেংয়ের কাছে হেরে গেছেন নবম বাছাই ও ২০১১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। খেলার ফল ৬-৪, ১-৬, ৭-৫।