২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে ফিরতে আগ্রহী মরিনিয়ো

‘ইংল্যান্ডেই আপনি ফুটবলপ্রেমীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালবাসা পাবেন। আমি জানি একদিন আমি এখানে ফিরে আসবো। কারণ ইংল্যান্ডের ফুটবল আমার কাছে অনেক কিছু।’

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jan 2013, 07:48 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রিয়াল মাদ্রিদে জোসে মরিনিয়োর ভবিষ্যৎ অনিশ্চিত। স্পেনের দলটিতে তিনি আর কত দিন থাকবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। এমন অবস্থায় একটু ঘুরিয়ে হলেও মরিনিয়ো নিজেই আবার ইংল্যান্ডের প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছেন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত লিগ কোচ সংস্থার (এলএমএ) একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো বলেন, “পর্তুগাল থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর সময় আমি এক তরুণ কোচ ছিলাম। ইংল্যান্ডের চেয়ে ভালো জায়গা আর হয় না।”

“ইংল্যান্ডেই আপনি ফুটবলপ্রেমীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালবাসা পাবেন। আমি জানি একদিন আমি এখানে ফিরে আসব। কারণ ইংল্যান্ডের ফুটবল আমার কাছে অনেক কিছু,” যোগ করেন রিয়ালের কোচ।

এ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে পড়ায় রিয়ালের স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ । তাই প্রায় প্রতি ম্যাচেই রিয়াল-ভক্তদের দুয়ো শুনতে হচ্ছে মরিনিয়োকে।

২০০৪ থেক ২০০৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের ক্লাব চেলসির কোচের দায়িত্বে ছিলেন মরিনিয়ো। তার অধীনে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ ছয়টি শিরোপা জিতেছে লন্ডনের ক্লাবটি।