চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স দাবায় বাংলাদেশের আট প্রতিযোগী
চেন্নাই সুপার কিংস পঞ্চম গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আট জন দাবাড়ু অংশ নেবেন।
তারা হলেন মোহামেডানের দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ, তিতাস দাবা ক্লাবের সাইফ উদ্দীন ও জামাল উদ্দিন, সুলতানা কামাল পাঠাগারের কাজী তাহেরুল ইসলাম, সোনালী ব্যাংকের আনিসুজ্জামান জুয়েল ও এস এম স্মরণ এবং টয়োটা মোটর্সের রানা চৌধুরী।
১৩টি দেশের ১৭জন গ্র্যান্ড মাস্টার, ২০জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২৫৯জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
