২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিলে জিতে মোহনবাগানের রক্ষা

গত মাসে মোহনবাগানকে জাতীয় লিগ থেকে বহিষ্কার এবং দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল সর্বভারতীয় ফুটবল ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jan 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

আই লিগ অর্থাৎ ভারতের পেশাদার ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় নিষিদ্ধ হওয়া মোহনবাগান আপিলে জিতেছে। তাই আই-লিগে বহিষ্কারের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ভারতের সবচেয়ে পুরনো ফুটবল ক্লাব।

সর্বভারতীয় ফুটবল ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে এ কথা।

এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, লিগে ফিরিয়ে আনা হলেও এবারের লিগে মোহনবাগানের সব পয়েন্ট কেটে রাখা হবে। দুই কোটি রুপি জরিমানাও দিতে হবে ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটিকে। আগামী এক বছর এআইএফএফের কোনো সভায় মোহনবাগানের কোনো প্রতিনিধিও অংশ নিতে পারবেন না।

গত মাসে মোহনবাগানকে জাতীয় লিগ থেকে বহিষ্কার এবং দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল এআইএফএফ।

৯ ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় গ্যালারি থেকে ছোড়া ঢিলে মোহনবাগানের মিডফিল্ডার রহিম নবী মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

১৫ মিনিট বন্ধ থাকার পর রেফারি খেলা শুরু করার উদ্যোগ নিলেও কলকাতার জনপ্রিয় ক্লাবটি আর মাঠে ফিরে আসেনি।