৫ ফেব্রুয়ারি স্কুল দাবা শুরু
স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা হবে।
এই প্রতিযোগিতা স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীদের ২ ফেব্রুয়ারির মধ্যে নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে।
এবারের স্কুল দাবায় নেপাল ও ভারতের শিক্ষার্থীরাও অংশ নেবে।
