২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জীবনের অন্য আনন্দ

 যে কোনো বাবার মতোই আমি আমার ছেলেকে ভালোবাসি। সে খুবই শান্ত, একদম ওর বাবার মতো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 07:47 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বাবা হওয়ার আনন্দে পাল্টে গেছে লিওনেল মেসির জীবন।


ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে টানা চার বার ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী মেসি বলেন, “থিয়াগোর (মেসির ছেলে) জন্মের পর থেকে আমার জীবন পাল্টে গেছে। আমি আর আগের মানুষ নেই।

“আপনার একটা সন্তান হলে আপনি আর আগের মতো একই চিন্তা করতে পারবেন না,” যোগ করেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।
 

এই সময়ের সবচেয়ে বড় ফুটবল-তারকা আরো বলেন, “মাঝরাতে আমি জেগে উঠি শুধু ছেলেকে ওর মায়ের দুধ খাওয়ানো দেখতে। তাকে আমি নিজেও বোতলে করে দুধ খাওয়াই। যে কোনো বাবার মতোই আমি আমার ছেলেকে ভালোবাসি। সে খুবই শান্ত, একদম ওর বাবার মতো।