২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যানচেস্টারের কঠিন লড়াই

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যানচেস্টারের গুরুত্বপূর্ণ লড়াই। লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড স্বাগত জানাবে লিভারপুলকে। আর গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে খেলতে হবে আর্সেনালের মাঠে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

২১ ম্যাচ থেকে ম্যান ইউ’র সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল ষষ্ঠ স্থানে। অষ্টম স্থানে থাকা লিভারপুলের ২১ ম্যাচ থেকে অর্জন ৩১ পয়েন্ট।


পয়েন্ট টেবিলে ম্যান ইউ ও লিভারপুলের অবস্থানে বিশাল ব্যবধান হলেও সর্বশেষ পাঁচটি মুখোমুখি লড়াইয়ে দু দলই জিতেছে দুবার করে। অন্যটি ড্র।

লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রায় শেষ হয়ে গেলেও তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্দ্বিধায় রায় দিচ্ছেন ম্যান ইউ’র কোচ অ্যালেক্স ফার্গুসন। তিনি বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচ মানেই কঠিন লড়াই। এর বড় কারণ দল দুটির গৌরবময় ইতিহাস।”


আর্সেনালের বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ে ম্যান সিটি অবশ্য অনেকখানি এগিয়ে। সর্বশেষ পাঁচটি লড়াইয়ে চারটিতেই জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। অন্যটিতে জয় পেয়েছে আর্সেনাল।