২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রীড়া উৎসবের ভলিবলে রাজবাড়ী চ্যাম্পিয়ন

ওয়ালটন মহিলা ক্রীড়া উৎসবের ভলিবলে শিরোপা জিতেছে রাজবাড়ী জেলা। শনিবার ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ সেটে কিশোরগঞ্জ জেলাকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর রূপালী খাতুন।

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। ফাইনালে তারা ১৪-৭ গোলে ফরিদপুর জেলাকে হারিয়েছে।

আর কাবাডিতে গাজীপুর জেলাকে ২৭-১১ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে জামালপুর জেলা।