২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে একই অর্ধে ফেদেরার-মারে

অস্ট্রেলিয়ান ওপেনে একই অর্ধে পড়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। তাই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে দেখা হতে পারে দুই টেনিস তারকার।

রয়টার্স

রয়টার্স

Published : 11 Jan 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে একই অর্ধে পড়ায় সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং গত বছর উইম্বলডন, ইউএস ওপেন ও অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের বিপক্ষে ১৯টি ম্যাচের ১০টিতেই জিতেছেন গত বছর লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেনের শিরোপা জয় করা মারে। তবে গত বছর পাঁচটি মুখোমুখি লড়াইয়ের তিনটিতে জিতেছেন ফেদেরার।

আজারেঙ্কার বিপক্ষে সেরেনা অবশ্য অনেক-অনেক এগিয়ে। ১২টি মুখোমুখি লড়াইয়ের ১১টিতেই জিতেছেন সেরেনা। গত বছর ইউএস ওপেনের ফাইনালে পিছিয়ে পড়েও আজারেঙ্কাকে হারিয়ে দেন তিনি।