২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের অ্যাথলেটিক্সে শেরপুরের সাফল্য

ওয়ালটন মহিলা ক্রীড়া উৎসবের অ্যাথলেটিক্সে ২৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা। ১৮ পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রানার্সআপ হয়েছে ময়মনসিংহ ও ঢাকা জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্যক্তিগত সেরা অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন দুজন - শেরপুরের সোহাগী ও ময়মনসিংহের ফাতেমা।

গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও চাকতি নিক্ষেপে ফাতেমা প্রথম হয়েছেন। আর ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান সোহাগীর।

হাইজাম্পে শেরপুরের মারিয়া সরকার সেবা, লং জাম্পে একই দলের আইরিন আক্তার এবং ১০০ মিটার রিলেতেও প্রথম হয়েছে শেরপুর।