২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটি লিগে শেখ রাসেল, বিমান ও পাললিকের জয়

ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের প্রিমিয়ার বিভাগে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ বিমান ও পাললিক গ্রুপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে শেখ রাসেল ৩-২ সেটে শিশিরন টিটি ক্লাবকে, বিমান ৩-০ সেটে অ্যাজাক্স এসসিকে এবং পাললিক গ্রুপ ৩-১ সেটে আরমানিটোলা জেএসকে হারিয়েছে।

মহিলা লিগে আবাহনী লিমিটেড ৩-০ সেটে ফ্রিডম মটরসকে, ঢাকা ইয়াংস একই ব্যবধানে বাংলাদেশ কেমিক্যালকে ও ডেসটিনি ৩-১ সেটে ঢাকা উইমেন্স টিটি ক্লাবকে হারিয়েছে।