২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিকে শেষ আটে রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোল দলের লড়াইয়ের ফিরতি লেগে সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 07:23 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

গত মাসে সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ২-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল। তবে রোনালদোর নৈপুণ্যে ৫-২ অগ্রগামিতা শেষ আটে পৌঁছে দিয়েছে তাদের। সেখানে রিয়ালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

সান্তিয়াগো বার্নাব্যুতে ২৫ মিনিটের মধ্যেই দলকে ২-০ গোলে এগিয়ে দেন রোনালদো।

৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সার্জিও র‌্যামোস বেরিয়ে গেলে দশ জনের দলে পরিণত হয় রিয়াল।
তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।

৮৭ মিনিটে গঞ্জালো হিগুয়াইনের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। পরের মিনিটেই ব্যবধান ৪-০ করেন স্যামি খেদিরা।