জাতীয় মহিলা দাবায় শারমীন চ্যাম্পিয়ন
জাতীয় মহিলা দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিতাস ক্লাবের শারমীন সুলতানা শিরিন। ১১ খেলা থেকে তার সংগ্রহ সাড়ে ৯ পয়েন্ট।
জাতীয় মহিলা দাবায় এটি শিরিনের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০০৯ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
৯ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন নারায়ণগঞ্জের প্রিতম-প্রিজম চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।
