মহিলা ক্রীড়া উৎসব শুক্রবার থেকে
ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলা ক্রীড়া উৎসব।
১৭ জেলার প্রায় ১৫০ জন প্রতিযোগী অ্যাথলেটিক্স, ভলিবল, হ্যান্ডবল ও কাবাডিতে অংশ নেবেন এই উৎসবে।
ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুদিন ব্যাপি এই উৎসবের অ্যাথলেটিক্সে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, হাইজাম্প, জ্যাভলিন ও ডিসকাস থ্রো হবে।
