২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটি লিগে শিশিরণ ও বিমানের জয়

বৃহস্পতিবার ঢাকা মহানগর প্রিমিয়ার ডিভিশন টেবিল টেনিসের সুপার লিগে জয় পেয়েছে শিশিরণ টেবিল টেনিস ক্লাব ও বিমান বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার ঢাকা মহানগর প্রিমিয়ার ডিভিশন টেবিল টেনিসের সুপার লিগে জয় পেয়েছে শিশিরণ টেবিল টেনিস ক্লাব ও বিমান বাংলাদেশ।

পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে শিশিরণ ৩-১ সেটে পাললিক গ্রুপকে এবং বিমান একই ব্যবধানে আরমানিটোলাকে হারিয়েছে।

প্রথম বিভাগের সুপার লিগে রাইজিং টিটি ক্লাব ৩-০ সেটে লালবাগ টিটি ক্লাবকে, টিটি অ্যাকাডেমি একই ব্যবধানে ঢাকা সাউথ ইস্ট ক্লাবকে এবং বয়েজ ক্লাব ৩-২ সেটে লালবাগ টিটি অ্যাকাডেমিকে হারিয়েছে।

মহিলা লিগে আবাহনী লিমিটেড ৩-০ সেটে ঢাকা উইমেন্স ক্লাবকে, ডেসটিনি টিটি ক্লাব একই ব্যবধানে ফ্রিডম মটরসকে এবং ঢাকা ইয়াংস ৩-১ সেটে সোহেল স্মৃতি ক্লাবকে হারিয়েছে।