২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটি লিগে জিতেছে শেখ রাসেল

বুধবার ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের প্রিমিয়ার বিভাগের একমাত্র ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। অ্যাজাক্স এসসিকে ৩-০ সেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

প্রথম বিভাগ লিগে রাইজিং টিটি ক্লাব ৩-১ সেটে বয়েজ ক্লাবকে, টিটি অ্যাকাডেমি ৩-০ সেটে লালবাগ টিটি ক্লাবকে ও প্রমিজিং জুনিয়রস ৩-২ সেটে ঢাকা সাউথ ইস্ট ক্লাবকে হারিয়েছে।

মহিলা লিগে আবাহনী লিমিটেড ৩-০ সেটে বাংলাদেশ কেমিক্যালকে, ডেসটিনি ৩-০ সেটে সোহেল স্মৃতিকে ও ঢাকা ইয়াংস ক্লাব ৩-০ সেটে ফ্রিডম এসসিকে হারিয়েছে।