২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা দাবায় শামীমা-শারমিন শীর্ষে

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের আগের রাউন্ডেও যৌথভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামিমা আক্তার ও শারমিন সুলতানা। দুজনেরই সাড়ে আট পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার শামিমা হারিয়েছেন ফারজানা হোসেনকে। আর শারমিন ওয়াকওভার পেয়েছেন হামিদা খানের বিপক্ষে।

বৃহস্পতিবার শেষ রাউন্ডে দুজনের সামনেই কঠিন প্রতিপক্ষ। শামিমাকে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের বিপক্ষে। শারমিন মুখোমুখি হবেন ফিদে মাস্টার জাকিয়া সুলতানার।

সাত পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন রানী হামিদ ও ফিদে মাস্টার নজরানা খান।