২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরমানীটোলার ষষ্ঠ জয়

মঙ্গলবার ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের প্রিমিয়ার বিভাগে আরমানীটোলা জেএস ৩-০ সেটে ডেসটিনিকে হারিয়েছে। এটি আরমানীটোলার ষষ্ঠ জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

পল্টন উডেনফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে পাললিক ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে, বিমান বাংলাদেশ ৩-০ সেটে মোলার টিটিকে, অ্যাজাক্স এসসি ৩-০ সেটে মেরিনার ইয়াংস ক্লাবকে এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ সেটে শিশিরণ টিটি ক্লাবকে হারিয়েছে।

প্রথম বিভাগ লিগে লিঙ্কার্স ৩-০ সেটে মনসুর স্পোর্টিং ক্লাবকে, টিটি অ্যাকাডেমি ৩-১ সেটে রাইজিং টিটি ক্লাবকে এবং ব্রাদার্স ইউনিয়ন একই ব্যবধানে কম্বাইন্ড এসসিকে হারিয়েছে।