২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ক্রুইফের প্রশংসায় চিগোজি

জাতীয় ফুটবল দলের সম্ভাব্য কোচ লুডউইক ডি ক্রুইফকে খুবই ভাল কোচ বলে মনে করেন মোহামেডানের নাইজেরীয় খেলোয়াড় ড্যামিয়েন উদে চিগোজি। নাইজেরিয়ার হার্টল্যান্ড ক্লাবে ডি ক্রুইফের অধীনেই খেলেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 06:47 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

চিগোজি বলেন, “ডি ক্রুইফ জয় ছাড়া আর কিছু ভাবেন না। তার কোচিং দর্শন আক্রমণাত্মক ফুটবল।”

“সব সময় জয়ের মানসিকতা নিয়ে দলের খেলা পরিচালনা করেন তিনি। খেলোয়াড়দের উজ্জীবিতও করতে পারেন দারুণভাবে। হার্টল্যান্ডে তার অধীনে ২০১০-২০১১ মৌসুম খেলেছিলাম আমি,” যোগ করেন তিনি।

চিগোজি আরো বলেন, “বাংলাদেশে বেশ কয়েক জন ভালো স্ট্রাইকার আছে। তাদের উজ্জীবিত করতে পারলে বাংলাদেশই উপকৃত হবে। আমার বিশ্বাস, সে কাজ ডি ক্রুইফ খুবই ভালোভাবে করতে পারবেন। আমি মনে করি তার অধীনে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলবে।”

অনুপ্রেরণাদাতাও হিসেবে ডি ক্রুইফকে অনেক ওপরে রাখেন চিগোজি। তিনি বলেন, “তার কোচিংয়ে খেলার সময় মায়ের অসুস্থতার কারণে আমি মনঃসংযোগ হারিয়ে ফেলেছিলাম। তখন তিনি আমাকে ডেকে সমস্যার কথা শুনে আমার বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করেন। কোচ হিসেবে তিনি আমার জন্য অনেক কিছু করেছেন।”