২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিট কনসার্ন ব্যাডমিন্টন শুরু

নারায়ণগঞ্জে শুরু হয়েছে নিট কনসার্ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বতর্মান জাতীয় একক চ্যাম্পিয়ন এনায়েতুল্লাহ এবং দ্বৈত চ্যাম্পিয়ন জাভেদ ও সাজ্জাদসহ ৩২ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শুরু হয়েছে নিট কনসার্ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বতর্মান জাতীয় একক চ্যাম্পিয়ন এনায়েতুল্লাহ এবং দ্বৈত চ্যাম্পিয়ন জাভেদ ও সাজ্জাদসহ ৩২ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সোমবার উদ্বোধনী দিনে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এনায়েত, হান্নান, জাভেদ, রমজান, মোকতার, সাজ্জাদ, সিব্বির, শ্যামল, তুষার, রেজা, তুরাগ, টিপু, অভি, শুভ, আসাদ ও কাউসার। এক লাখ ৬০ হাজার টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনাল হবে বুধবার। পুরুষ একক ও দ্বৈত চ্যাম্পিয়ন এবং রানারআপ পাবেন যথাক্রমে ৬০ হাজার ও ৩০ হাজার টাকা করে। এখান থেকে বাছাই করে ছয় জন খেলোয়াড়কে উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশে পাঠানো হবে। নিজস্ব ইনডোর কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন নিট কনসার্নের চেয়ারম্যান আবেদীন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় মনোয়ার আলম বাবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৫ঘ.