২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাস ও দুই মিলানের জয়

ইতালিয়ান সেরি আ’য় জয় পেয়েছে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। জুভেন্টাস ১-০ গোলে পালেরমোকে ও এসি মিলান ৪-২ গোলে তোরিনোকে হারিয়েছে। আর ঘরের মাঠে শক্তিশালী নাপোলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 07:09 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিয়ান সেরি আ’য় জয় পেয়েছে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। জুভেন্টাস ১-০ গোলে পালেরমোকে ও এসি মিলান ৪-২ গোলে তোরিনোকে হারিয়েছে। আর ঘরের মাঠে শক্তিশালী নাপোলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান। পালেরমোর মাঠে জুভেন্টাসের জয়ের নায়ক সুইস ডিফেন্ডার স্টেফান লিখটস্টাইনার। ৫০ মিনিটে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি তারই। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। মিলানও জিতেছে প্রতিপক্ষের মাঠে। ২৮ মিনিটে পিছিয়ে পড়ার পর বিরতির মিনিট পাঁচেক আগে রবিনহোর লক্ষ্যভেদে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে আন্তনিও নোচেরিনো, জিয়ামপাওলো পাজ্জিনি ও স্তেফান এল শারাউইর গোলে জয়ও নিশ্চয় হয়ে যায়। টানা তৃতীয় জয় পেলেও জুভেন্টাসের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে থাকায় মিলানের এবার সিরি আ জয়ের সম্ভাবনা নেই-ই বলা যায়। শিরোপা দৌড়ে অবশ্য ভালোভাবেই আছে ইন্টার মিলান। ৮ মিনিটে ফ্রেডি গুয়ারিন এবং ৩৮ মিনিটে স্ট্রাইকার দিয়েগো মিলিতোর লক্ষ্যভেদে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে নাপোলির স্ট্রাইকার এডিনসন কাভানি ব্যবধান কমালেও স্বাগতিকদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নাপোলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৯৫৯ঘ.