ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক হ্যান্ডবল সংস্থা আয়োজিত আইএইচএফ ট্রফির জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১২ থেকে ১৮ ডিসেম্বর হবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতা চলার সময় অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও রেফারিদের নিয়ে কোর্স আয়োজিত হবে।
পুরুষ দল : নাহারুল কাওসাইন (অধিনায়ক), সোহাগ হোসেন আরিফ (সহ-অধিনায়ক), আলীমুজ্জামান, আশিকুর রহমান, এবাদ আলী, আহমেদ জাবির, মোহাম্মদ ইমরান, জিয়াউর রহমান, রাফায়েতউল্লাহ, আল হাসান মিরাজ, আরাফাত আলী, জাকির হোসেন, মোহাম্মদ আফ্রিদী ও আল-আমিন তৌহিদ।
মহিলা দল : শিল্পী আক্তার (অধিনায়ক), ঝর্ণা খাতুন (সহ-অধিনায়ক), তৃপ্তি দত্ত, শিউলী খাতুন, সুশীলা মিন্জ, আমেনা আক্তার, ফাল্গুনী বিশ্বাস, সোনিয়া খাতুন, শিরীনা খাতুন, জলি খাতুন, সুমি বেগম, কোহিনুর আক্তার ও ছন্দা রাণী সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৪ঘ.
bdnews24