ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। খেলা হবে ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামে।
১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে ম্যান ইউ। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি।
তবে এবারের লিগে এখনো পর্যন্ত ম্যান সিটি অপরাজিত। ৯টি জয়ের বিপরীতে ৬টি ড্র করেছে তারা। অন্যদিকে ম্যান ইউ হেরেছে ৩টি ম্যাচে।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে ম্যান সিটি। সর্বশেষ ৫টি ‘ম্যানচেস্টার ডার্বি’র ৩টিতে জিতেছে তারা।
এরমধ্যে গতবারের লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যান ইউ। সিটির মাঠেও তার হেরেছিল ১-০ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/০১০০ঘ.
bdnews24