২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল অ্যাকাডেমি দেখে সন্তুষ্ট ফিফা কর্মকর্তা

সিলেট বিকেএসপিতে ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফিফা কর্মকর্তা ডেভিড বরজা। তিনি বলেন, “ফুটবল অ্যাকাডেমির জন্য এটি একটি সুন্দর ও উপযুক্ত জায়গা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিকেএসপিতে ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফিফা কর্মকর্তা ডেভিড বরজা। তিনি বলেন, “ফুটবল অ্যাকাডেমির জন্য এটি একটি সুন্দর ও উপযুক্ত জায়গা।” ফিফার দুই কর্মকর্তা ডেভিড বরজা ও ভিনসেন্ট সুব্রানিয়াম শুক্রবার ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন করেন। এ সময় তারা অ্যাকাডেমির প্রতিটি ভবন, জিমনেশিয়াম, মাঠসহ অন্যান্য অবকাঠামো এবং সুযোগ-সুবিধা দেখেন। ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম শুরু হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “নভেম্বরে শুরু করার পরিকল্পনা থাকলেও আগামী ফেব্রুয়ারিতে এই অ্যাকাডেমির যাত্রা শুরু হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২২১ঘ.