ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য এটা অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ।
প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে একই ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ।
প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেন, “এই টুর্নামেন্টে আমাদের খেলার প্রতিফলন ফলাফলে দেখা যায়নি। কিন্তু এটাই ফুটবল। যে দল গোল করে তারাই বিজয়ী হয়। আর ফুটবলে গোলই সব কিছু।”
“জিততে হলে অবশ্যই গোল করতে হবে। প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও শেষ ম্যাচে আমাদের লক্ষ্য যতটা সম্ভব ভালো খেলা উপহার দেয়া,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৫৩ঘ.
bdnews24