২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২৩ দলের টানা দ্বিতীয় হার

শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে হার মেনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বুধবার নাওলাপাথিয়ার জয়াথলিকা স্টেডিয়ামে স্বাগতিক দলের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে হার মেনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বুধবার নাওলাপাথিয়ার জয়াথলিকা স্টেডিয়ামে স্বাগতিক দলের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে একই ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দলের ফাইনালে ওঠার আশা শেষ। যদিও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা গিয়েছিল তারা। বুধবার খেলার ধারার বিপরীতে গোলটি খেয়েছে বাংলাদেশ। ৬৯ মিনিটে এক পাল্টা আক্রমণে সাদেনের ক্রস থেকে হেড করে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন প্রশাদ। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলের আগে অবশ্য বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে অনূর্ধ্ব-২৩ দল। বিশেষ করে ৩৫ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও শাখাওয়াত হোসেন রনির ব্যর্থতা ছিল অমার্জনীয়। ৭ ডিসেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। বুধবারের অন্য ম্যাচে মালদ্বীপ ১-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারানো মালদ্বীপের ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উত্তরণও নিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১০ঘ.