ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সামান্থা স্টোসার। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো পুরস্কারটা পেলেন তিনি।
সোমবার মেলবোর্নে আয়োজিত এক অনুষ্ঠানে গত বছরের ইউএস ওপেন জয়ী স্টোসারের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে বর্তমানে নবম স্থানে আছেন স্টোসার। ওয়েন্ডি টার্নবুলের পর অস্ট্রেলিয়ার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে টানা তিন বছর র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকার কৃতিত্বও তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/০০০৫ঘ.
bdnews24