২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল শুরু

রোববার থেকে ভোলা গজনবী স্টেডিয়ামে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল। বরিশাল বিভাগের ৬টি জেলা ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে ভোলা গজনবী স্টেডিয়ামে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল। বরিশাল বিভাগের ৬টি জেলা ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। উদ্বোধনী ম্যাচে পিরোজপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে পটুয়াখালী। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান। এ সময় ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সর্দার শাহ আলম, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএএম/এএআর/২২০০ঘ.