২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান বেকহাম

অবসর নেয়ার আগে আরেকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আগ্রহী ডেভিড বেকহাম। যুক্তরাষ্ট্র্রের ফুটবল লিগে (এমএলএস) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে শেষ ম্যাচ খেলার আগের দিন শনিবার এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসর নেয়ার আগে আরেকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আগ্রহী ডেভিড বেকহাম। যুক্তরাষ্ট্র্রের ফুটবল লিগে (এমএলএস) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে শেষ ম্যাচ খেলার আগের দিন শনিবার এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। বেকহাম বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা আমি এখনও মিস করি। এটা এমন এক প্রতিযোগিতা যেখানে সবাই খেলতে ভালোবাসে। অবশ্যই আমি এই টুর্নামেন্টে আবারো খেলতে চাই।” লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে প্রায় সাড়ে পাঁচ বছর কাটানো বেকহাম ভবিষ্যত ঠিকানা সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেখি কোথায় যাওয়া যায়। চ্যাম্পিয়ন্স লিগের কোনো দল হলে খুব ভালো হয়।” ৩৭ বছর হয়ে গেলেও এখনো খেলা উপভোগ করছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। এ প্রসঙ্গে ম্যান ইউ’র দুই সাবেক সতীর্থ পল স্কলস ও রায়ান গিগসের উদাহরণ টেনে বেকহাম বলেন, “দেখতে ভালোই লাগে যে তারা (স্কলস ও গিগস) এখনও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছে। আমার বয়স এখন ৩৭ বছর, ঠিক স্কলসের সমান। আর গিগস তো আমার থেকেও বড়। আমি যত বেশি সম্ভব খেলা চালিয়ে যেতে চাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২৩০ঘ.