২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার দাবা লিগে মোহামেডান চ্যাম্পিয়ন

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার নবম ও শেষ রাউন্ডে ৪-০ পয়েন্টে এয়ার ডেসটিনি লিমিটেডকে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহামেডানের মোট পয়েন্ট ১৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ০১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার নবম ও শেষ রাউন্ডে ৪-০ পয়েন্টে এয়ার ডেসটিনি লিমিটেডকে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহামেডানের মোট পয়েন্ট ১৮। লিগে মোহামেডানের পক্ষে অংশ নেন জর্জিয়ার দুই গ্র্যান্ডমাস্টার মচেডলিশভিলি ও মেরাব গাগুনাশিভিলি, বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর এবং ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক। নবাগত দুরন্ত রাজশাহী ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। শেষ রাউন্ডে তারা ৩-১ পয়েন্টে তিতাস ক্লাবকে হারিয়েছে। দুরন্ত রাজশাহীর দাবাড়–রা হলেন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার দিমিত্রি কোকারেভ, ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার মার্টিন ক্রভসিভ, বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আব্দুল্লাহ আল রাকিব ও রিফাত বিফাত বিন সাত্তার এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান। তিতাস ক্লাব তৃতীয় ও একসেস গ্রুপ চেস ক্লাব চতুর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ঘ.