২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওঝা, পুজারার নৈপুণ্যে ভারতের জয়

প্রজ্ঞান ওঝা ও চেতেশ্বর পুজারার নৈপুণ্যে ‘প্রতিশোধের সিরিজে’ প্রথম টেস্ট সহজেই ৯ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে ৪ ম্যাচের সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে। শুক্রবার থেকে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

প্রজ্ঞান ওঝা ও চেতেশ্বর পুজারার নৈপুণ্যে ‘প্রতিশোধের সিরিজে’ প্রথম টেস্ট সহজেই ৯ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে ৪ ম্যাচের সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে। শুক্রবার থেকে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট।

৫ উইকেটে ৩৪০ রান নিয়ে আহমেদাবাদে সোমবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে অ্যালিস্টার কুক ও ম্যাট প্রায়রের অবিচ্ছন্ন ১৪১ রানের সৌজন্যে চতুর্থ দিন ১০ উইকেটে এগিয়ে থেকে ভারতের আরেকবার ব্যাটিংয়ে নামা নিশ্চিত করেছিল।

মুতেরা টেস্ট বাঁচাতে শেষ দিন তাদের দিকেই তাকিয়ে ছিল সর্বশেষ সিরিজে দেশের মাটিতে ভারতকে ৪-০ ব্যবধানে হারানো ইংল্যান্ড। কিন্তু সোমবার ১৬ রান যোগ করেই প্রায়রের বিদায়ে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।

দলীয় ৩৫৬ রানে ফিরতি ক্যাচ নিয়ে প্রায়রকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান ওঝা। এরপর বেশিক্ষণ টেকেন নি কুক। দলীয় ৩৬৫ রানে বিদায় নেয়ার আগে ১৭৬ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। ৫৫৬ মিনিট উইকেটে থেকে ৩৭৪ বলে ২১টি চারের সাহায্যে এই রান করেন তিনি।

সেখান থেকে টিম ব্রেসন্যানের ২০ ও গ্রায়াম সোয়ানের ১৭ রানের সৌজন্যে অলআউট হওয়ার আগে ৪০৬ রান করে অতিথিরা।

১২০ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ওঝা।

৮ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

বীরেন্দর শেবাগের (২৫) উইকেট হারিয়ে ৭৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা চেতেশ্বর পুজারা ৪১ ও বিরাট কোহলি ১৪ রানে অপাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫২১/৮ ডি. ও ৮০/১ (শেবাগ ২৫, পুজারা ৪১*, কোহলি ১৪; সোয়ান ১/৪৬)

ইংল্যান্ড: ১৯১ ও ৪০৬ (কুক ১৭৬, কম্পটন ৩৭, ট্রট ১৭, পিটারসেন ২, বেল ২২, প্যাটেল ০, প্রায়র ৯১, ব্রেসন্যান ২০, ব্রড ৩, সোয়ান ১৭, অ্যান্ডারসন ০*; ওঝা ৪/১২০, যাদব ৩/৭০, জহির ২/৫৯, অশ্বিন ১/১১১)