ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরের মাঠে রোমাকে ৪-১ গোলে হারিয়ে ইতালিয়ান সেরি আ’র শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস।
১০ মিনিটে আন্দ্রে পিরলোর ফ্রিকিক থেকে এগিয়ে যায় জুভেন্টাস। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্তুরো ভিদাল। বক্সে লিয়ান্দ্রো কাস্তানের হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেন নি ভিদাল।
ম্যাচ বয়স বিশ মিনিট পার হওয়ার আগেই গত আসরের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে এগিয়ে নেন আলেসান্দ্রা মার্তি।
দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় রোমা। খেলা শেষ হওয়ার মিনিট বিশেক আগে লিয়ান্দ্রো বনোচির সৌজন্যে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অসভালদো।
খেলা অতিরিক্ত সময়ে সেবাস্টিয়ান জিওভিনকোর গোলে জুভেন্টাসের বড় জয় নিশ্চিত হয়ে যায়। লিগে ছয় ম্যাচে এটি জুভেন্টাসের পঞ্চম জয়। লিগে সব মিলিয়ে ৩৪ ম্যাচ ধরে অপরাজিত অ্যান্তনিও কন্তের দলটি।
৬ খেলায় জুভেন্টাস ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছে ন্যাপোলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০২৩ ঘ.
bdnews24