২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের চার দল চূড়ান্ত

মহিলা সুপার লিগ ফুটবলের সেমি-ফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠেছে টাঙ্গাইল, যশোর, নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ আনসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা সুপার লিগ ফুটবলের সেমি-ফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠেছে টাঙ্গাইল, যশোর, নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ আনসার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রিক্তার হ্যাটট্রিকে টাঙ্গাইল জেলা ৪-০ গোলে হারিয়েছে নরসিংদী জেলাকে। ম্যাচের ৮, ৫৭ ও ৭০ মিনিটে রিক্তা তিনটি গোল করেন। আর অন্য গোলটি করেন মালেকা বেগম। এই জয়ে তিন ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ের সুবাদে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নেয় টাঙ্গাইল জেলা। একই মাঠে দিনের অন্য ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ৩-২ গোলে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। বিজয়ী দলের পক্ষে শরিফা, আঞ্জুমান ও মিথিলা একটি করে গোল করেন। আর সাতক্ষীরার পক্ষে দুই গোল করেন সুরাইয়া আক্তার ও সাবিনা খাতুন। এই জয়ে নারাণগঞ্জ ‘বি’ গ্র“প রানার্সআপ হয়ে শেষ চারে ওঠে। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুনমুনের হ্যাটট্রিকে ঠাকুরগাঁও জেলা ৪-০ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে অন্য গোলটি করেন মনসা। একই মাঠে অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ১-০ গোলে হারিয়েছে যশোর জেলাকে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন অম্র চিং মারমা। ‘এ’ গ্র“প থেকে তিন ম্যাচের সবকটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে আনসার গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। আর হেরেও যশোর গ্র“প রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ৬ পয়েন্ট পেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/০০২০ঘ.