২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডারার্স ও যাত্রাবাড়ীর জয়

শনিবার মহিলা কাবাডি লিগের সুপার ফোরে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার মহিলা কাবাডি লিগের সুপার ফোরে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। পল্টন কাবাডি স্টেডিয়ামে ওয়ান্ডারার্স ৩টি লোনাসহ ৪৫-১৩ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। অন্য ম্যাচে যাত্রাবাড়ী ২টি লোনাসহ ২৫-২২ পয়েন্টে হারিয়েছে জুরাইন জনতা ক্লাবকে। রোববার যাত্রাবাড়ী-আজাদ এবং ওয়ান্ডারার্স-জুরাইন জনতা মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৪ঘ.