২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শূটিং ফেডারেশনে নতুন কমিটি

নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে বাংলাদেশ শূটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। হাই কোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে বাংলাদেশ শূটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। হাই কোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় তারা। অবশ্য ৮ সদেস্যের অ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থাকছেন মেজর জেনারেল কেএম মমিনুর রহমান। নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ক্রীড়া পরিষদ পরিচালক হাইয়্যুল কাইয়ুম। দুই সহ-সভাপতি হলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আব্দুস সালাম। কার্যনির্বাহী কমিটির বকি সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারি সচিব মনিরুল ইসলাম, ক্রীড়া পরিষদ কোচ কামরুল ইসলাম, প্রতিনিধি অর্থ মন্ত্রণালয়, এবং ঢাকা জেলা প্রশাসন। অ্যাডহক কমিটি গঠনের পাশাপাশি গুলশান শূটিং রেঞ্জের প্রশাসক পদেও পরিবর্তন আনা হয়েছে। এনএসসির কোচ সাহিদুর রহমান নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করেছে ক্রীড়াপরিষদ। আগামী দুই মাসের মধ্যে কমিশন নির্বাচনের আয়োজন করবে। প্রায় তিনবছর ধরে শূটিং ফেডারেশনের নির্বাচিত কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আইনি লড়াই চলছিলো। নির্বাচনে কারচুপি এবং কাউন্সিলর তালিকা ত্র“টিপূর্ন বলে হাইকোর্টে রিট করেছিলেন পটুয়াখালী রাইফেল ক্লাবের কাউন্সিলর আব্দুস সলাম খান। ২০১০ সালের মার্চে হাই কোর্টের রায়ে নির্বাচিত কমিটি বাতিল ঘোষণা করা হয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করে নির্বাচিত কমিটি গত প্রায় দু’বছর ক্ষমতায় ছিলেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাই কোর্টের রায় বহাল রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২৩৩০ঘ.