ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বিভাগ হকি লিগে দুর্দান্ত জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিতিন কুমার ও মোহাম্মদ মহসিনের হ্যাটট্রিকে তারা ১৩-১ গোলে মুক্ত বিহঙ্গকে হারিয়েছে।
নিতিন কুমার হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। মোহাম্মদ মহসিন করেন ৭ গোল। বাকি গোলটি করেন নাজমুল হাসান।
মুক্ত বিহঙ্গের পক্ষে একমাত্র গোলটি করেন ইলিয়াস উদ্দিন। ম্যাচের ২৩ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে গোলটি করেন তিনি।
দিনের অন্য ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ২-১ গোলে উত্তরা হকি ক্লাবকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে নিজাম উদ্দিন শিমুল একাই দুই গোল করেন। আর উত্তরা হকি ক্লাবের পক্ষে রিস্তা একমাত্র গোলটি করেও দলের হার এড়াতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৪০ঘ.
bdnews24