২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ওজনিয়াকির সাফল্য

অনেক দিন পর ক্যারোলিন ওজনিয়াকি সাফল্যের আনন্দে অধীর। রোববার কোরিয়া ওপেনের ফাইনালে কাইয়া কানেপিকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন তিনি। এ বছর এটাই ওজনিয়াকির প্রথম ডব্লিউটিএ শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক দিন পর ক্যারোলিন ওজনিয়াকি সাফল্যের আনন্দে অধীর। রোববার কোরিয়া ওপেনের ফাইনালে কাইয়া কানেপিকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন তিনি। এ বছর এটাই ওজনিয়াকির প্রথম ডব্লিউটিএ শিরোপা। ফলেই পরিষ্কার, কতটা একতরফা হয়েছে ম্যাচটা। এস্তোনিয়ার কানেপিকে উড়িয়ে দিয়ে একটা প্রতিশোধও নিয়েছেন ওজনিয়াকি। এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে কানেপির কাছেই হার মেনেছিলেন তিনি। এক সময় মেয়েদের টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে পৌঁছালেও নামতে-নামতে এখন তিনি ১১ নম্বরে। তবে র‌্যাংকিং নিয়ে একদমই চিন্তিত নন ডেনমার্কের ওজনিয়াকি। ক্যারিয়ারের ১৯তম ডব্লিউটিএ শিরোপার আনন্দ উপভোগেই তিনি ব্যস্ত। ম্যাচ শেষে ওজনিয়াকি বলেন, “আমি শুধু আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছি। এই মৌসুমটা অনেক দীর্ঘ আর ক্লান্তিকর ছিল। তাই আপাতত আমি নির্ভার মনে ছুটি কাটাতে চাই।” “আমি র‌্যাংকিং নিয়ে চিন্তা করি না। টুর্নামেন্টটা জিততে পেরেছি বলে আমি খুশি। আমি শুধু আরো ইতিবাচক হতে চাই। আমার ভাবনায় এখন শুধু এটাই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৪ঘ.