২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াগলিয়ারেল্লার জোড়া গোলে শীর্ষে জুভেন্টাস

শিয়েভো ভেরোনাকে ২-০ গোলে এককভাবে সেরি ‘আ’র শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার দুই গোলের জয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিয়েভো ভেরোনাকে ২-০ গোলে এককভাবে সেরি ‘আ’র শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার দুই গোলের জয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আন্দ্র্রে পিরলো, স্টেফান লিখস্টেইনার ও সেবাস্টিয়ান জিওভিনকোকে ছাড়াই খেলতে নামলেও খেলার নিয়ন্ত্রণ ছিল জুভেন্টাসের হাতেই। তবে একের পর আক্রমণ করলেও প্রথমার্ধে সোরেনটিনোকে পরাস্ত করা সম্ভব হয়নি স্বাগতিক স্ট্রাইকারদের। দ্বিতীয়ার্ধের বিশ মিনিট পর্যন্ত স্বাগতিকদের ঠেকিয়ে রাখতে পারলেও শেষ রক্ষা হয়নি শিয়েভোর। ৬৪ মিনিটে প্রথম গোল করার ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক শিবিরে স্বস্তি¡ ফেরান কুয়াগলিয়ারেল্লা। এই জয়ে ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে ন্যাপোলি ও ল্যাজিওর চেয়ে এগিয়ে গেল অ্যান্তোনিও কাসানোর দল। দিনের অন্য খেলায় ফিওরেন্টিনাকে ১-১ গোলে ড্র করেছে পারমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩০ ঘ.