২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোলের গোলে লিগ শীর্ষে চেলসি

অ্যাশলি কোলের শেষ সময়ের গোলে শনিবার স্টোক সিটিকে স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে চ্যাম্পিয়ন চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশলি কোলের শেষ সময়ের গোলে শনিবার স্টোক সিটিকে স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে চ্যাম্পিয়ন চেলসি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের সময়টা ভালো যাচ্ছে না। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ তিন খেলায় জয়শূন্য চেলসির স্বস্তি¡র জয়ের নায়ক কোল। গত দুই মৌসুমে লিগে গোল পান নি কোল। তারই ৮৫ মিনিটের গোলে ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে এভারটন ও ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল চেলসি। রোববার লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি-আর্সেনাল মুখোমুখি হবে। দিনের অন্য খেলায় এভারটন ৩-০ গোলে সোয়ানসি সিটিকে, সাউদাম্পটন ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে, ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ১-০ গোলে রিডিংকে ও ফুলহাম ২-১ গোলে উইগান অ্যাথলেটিককে হারিয়েছে। ১-১ গোলে ড্র হয়েছে ওয়েস্ট হাম উইনাইটেড ও সান্দারল্যান্ডের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৪৯ ঘ.