২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ওয়ান্ডারার্সের জয়

শনিবার প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মোহাম্মদ সজীব। একই মাঠে দিনের অন্য ম্যাচে শিশু কিশোর সংঘ ১-১ গোলে ড্র করেছে কম্বাইন্ড এসসির সঙ্গে। কম্বাইন্ডের নিজাম উদ্দিন শিমুল এবং শিশু কিশোর সংঘের পক্ষে মোহাম্মদ হৃদয় গোল করেন। রোববার মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও উত্তরা হকি ক্লাব । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৬ঘ.