ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যোগ দিয়েই তার কোচিং-জীবনের মোড় ঘুরে গিয়েছিলো। বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা হোসে মরিনহো জানিয়েছেন, ইংল্যান্ডের কোনো ক্লাবে ফিরতে তিনি যথেষ্ট আগ্রহী।
২০০৫ ও ২০০৬ সালে চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেয়া মরিনহো বলেন,“আমার মনের কথা তো অস্বীকার করতে পারি না। তবে রিয়াল মাদ্রিদে মেয়াদ শেষ হওয়ার পর আমি ইংল্যান্ডে যাবই। এটা পুরোপুরি নিশ্চিত।”
যুক্তরাজ্যের ‘স্কাই স্পোর্টস’-এর সঙ্গে কথা বলার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিলো চেলসিতে তিনি ফিরতে চান কিনা। এই প্রশ্নের জবাবে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ বেশ কূটনৈতিক।
মরিনহো বলেন, “ইংল্যান্ডের যে কোনো দলেই ফিরতে পারি। আমি লন্ডন ব্লুর (চেলসি) ভক্ত। তবে আমি পেশাদার কোচও বটে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৪ঘ.
bdnews24