২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই রোববার হবে আবেগের ’

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসন বলেছেন, লিভারপুলের বিপক্ষে রোববারের ম্যাচটি হবে আবেগের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসন বলেছেন, লিভারপুলের বিপক্ষে রোববারের ম্যাচটি হবে আবেগের। হিলসবোরো ট্র্যাজেডির সত্য উদঘাটনের পর এটাই হতে যাচ্ছে ঘরের মাঠে লিভারপুলের প্রথম ম্যাচ। ২৩ বছর আগের এফএ কাপের সেমিফাইনালের সংঘর্ষে সমর্থকদের কারণে প্রাণ হারায় ৯৬ জন লিভারপুল ভক্ত। ম্যাচের আগে দুই দলের অধিনায়ক স্টিভেন জেরার্ড ও নেমানজা ভিদিচ ৯৬টি বেলুন উড়িয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। ফার্গুসন এটাকে মিউনিখ বিমান বিপর্যয়ের সঙ্গে তুলনা করেছেন। সে সময় মিউনিখের ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ইউনাইটেড। সেই ম্যাচের মতো এবারও খেলোয়াড়রা আবেগপ্রবণ হয়ে পড়তে পারে বলে মনে করেন ম্যান ইউ ম্যানেজার। তিনি বলেন, “এটা হতে পারে, আমি উড়িয়ে দিতে পারি না।” “মানুষের স্বভাবই এমন। ম্যানচেস্টার সিটির সঙ্গে মিউনিখ দুর্ঘটনার পঞ্চাশতম বার্ষিকীতে খেলার সময় আমরা এমনটাই অনুভব করেছিলাম,” যোগ করেন তিনি। তিনি বলেন, “আমরা ঠিকভাবে পারফরম করতে পারছিলাম না। এটা ছিল আবেগপ্রবণ একটি দিন। এই রোববারেও তাই হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৬ ঘ.