ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ মিনিটে নেইমারের পেনাল্টি গোলে বুধবার গোয়াইনিয়ার সেররা ডুরাডা স্টেডিয়ামে ‘সুপার ক্লাসিকোর’ প্রথম পর্বে পিছিয়ে পড়েও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর আর্জেন্টিনার রেসিসটেন্সিয়ায় ফিরতী ম্যাচে খেলবে দুই দল। দুই ম্যাচের সুপার ক্লাসিকোয় খেলছেন স্থানীয় লিগে খেলা ফুটবলাররা।
আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়ান্দ্রো ডেসাবাটোর ‘হ্যান্ডবল’ থেকে পেনাল্টি পায় স্বাগতিকরা। সা¤প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সে দেশে তীব্র সমালোচনার মুখে থাকা মানো মেনেজেসের জন্য স্বস্তি¡ হয়ে এসেছে সেই পেনাল্টি থেকে পাওয়া এই জয়।
মেনজেসকে আর পছন্দ হচ্ছে না ব্রাজিলের ফুটবল পাগল মানুষের। ২০০২ সালের ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ এনে দেয়া ফিলিপ স্কলারিকে ফিরিয়ে আনার দাবি উঠছে জোরেশোরেই।
ম্যাচ শেষে মেনেজেস রিপোর্টারদের বলেন, “ভক্তদের পছন্দ থাকতে পারে কিন্তু আমার কাজ হচ্ছে কীভাবে জাতীয় দলের উন্নতি করা যায় তা দেখা। সেটি করতে পেরেছি বলেই শেষ পর্যন্ত আমরাই জিতেছি।”
নেইমার বলেন, “আমরা মনে হয় না খেলা চলাকালে দুয়োধ্বনি দেয়া ঠিক। তাদের অন্তত খেলা শেষ হওয়া পর্যন্ত খেলা অপেক্ষা করা উচিৎ। কেউ দুয়োধ্বনি শুনতে বা সমালোচিত হতে চায় না, এগুলো এড়াতেই আমরা মাঠে সম্ভাব্য সেরা চেষ্টা করি।”
প্রথম বিশ মিনিট ব্রাজিলের আক্রমণ ঠেকাতেই ব্যতি ব্যস্ত াকতে হয়েছে অতিি দলকে। তবে খেলার প্রথম গোলটি তারাই পায়। ব্রাজিলের করিনথিয়ান্সে খেলা হুয়ান মানুয়েল মার্টিনেজের পাস ক্লেমেন্তে রডরিগুয়েজকে খুঁজে পেলে দলকে এগিয়ে নিতে ভুল করেন তিনি।
ছয় মিনিট পর নেইমারের ফ্রিকিক থেকে পাউলিনহোর গোলে বিতর্কিত গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে আর্জেন্টিনার গোল রক্ষক অস্কার উস্তারিকে পেছনে ফেলার সময় অফসাইডে ছিলেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, “ম্যাচের প্রথম গোলটি ছিলো অসাধারণ। আর পেনাল্টির সময়ে ডেসবাটোকে ফাউল করা হয়েছিল.....যাই হোক আমরা ভালো খেলেছি। তারা (ব্রাজিল) তেমন কোনো পরিস্কার সুযোগও তৈরি করতে পারেনি।”
আলেহান্দ্রো সাবেলার অধীনে ব্রাজিলের কাছে আর্জেন্টিনার চার খেলায় এটি দ্বিতীয় হার। গত বছর স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দুই ম্যাচের সুপার ক্লাসিকোয় ঘরের মাঠে গোল শূণ্য ড্র করা আর্জেন্টিনা ব্রাজিলে গিয়ে হারে ২-০ গোলে।
গত জুনে পূর্ণ শক্তির দ্বৈরথে লিওনেল মেসির হ্যাটট্রিকের সৌজন্যে ৪-৩ গোলে জেতে আর্জেন্টিনা। এর আগে ২০১০ সালের নভেম্বর কাতারেও আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে চির প্রতিদ্বন্দ্বী দেশটি।
লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর কাছে হারের পর থেকে মেনেজেসর ওপর চাপ ক্রমশ বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৫৬ ঘ.
bdnews24