ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার প্রথম বিভাগ হকি লিগে সহজ জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে ব্যাচেলর্স এসসিকে।
ওয়ান্ডারার্সের হয়ে একটি করে গোল করেন নিতীন কুমার শর্মা, মোহাম্মদ মহসিন ও সুমন আলী।
দিনের অন্য ম্যাচে মুক্ত বিহঙ্গ ২-১ গোলে হারিয়েছে শিশু কিশোর সংঘকে। মুক্ত বিহঙ্গর পারভেজুর রশিদ ও রবিন হোসেন এবং শিশু কিশোর সংঘের আশরাফুল আলম গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৩ঘ.
bdnews24