ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার গ্রামীণফোন ফেডারেশন শিল্ড ফুটবলে জয় পেয়েছে রহমতগঞ্জ এমএফএস, বাংলাদেশ পুলিশ, যশোর ডিএফএ একাদশ ও ফেনীর রামপুর বয়েজ ক্লাব।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-১ গোলে হারিয়েছে নোয়াখালী ফুটবল অ্যাকাডেমিকে।
রহমতগঞ্জের দুটি গোলই করেন আতিক। নোয়াখালীর একমাত্র গোলটি বাবুর।
একই মাঠে অন্য ম্যাচে ফেনীর রামপুর বয়েজ ক্লাব ১-০ গোলে হারিয়েছে রংপুর ডিএফএ একাদশকে। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলদাতা জুম্মন হোসেন।
যশোর শামসুল হুদা স্টেডিয়ামে টিটুর হ্যাটট্রিকে যশোর ডিএফএ একাদশ ৩-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। বারিধারার পক্ষে একমাত্র গোলটি করেন জীবন।
একই মাঠে বাংলাদেশ পুলিশ ৩-২ গোলে হারিয়েছে বিকেএসপিকে। পুলিশের পক্ষে কামরুল ইসলাম দুটি এবং কামাল হোসেন একটি গোল করেন। বিকেএসপির দুই গোলদাতা অ্যালেক্স বিশ্বাস ও নাসিরউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৫ঘ.
bdnews24