ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে ও উত্তরা হকি ক্লাব।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রেলওয়ে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া এসসিকে। বিজয়ী দলের তৌহিদুজ্জামান তিনটি , সাদ্দাম হোসেন দুটি ও আকিব জাভেদ একটি গোল করেন।
অন্য ম্যাচে উত্তরা হকি ক্লাব ৩-০ গোলে বর্ণক সমাজকে হারিয়েছে। উত্তরার তিন গোলদাতা বেলাল, পাবন ও কৃষ্ণ।
বুধবার মুখোমুখি হবে শিশু কিশোর সংঘ-মুক্ত বিহঙ্গ এসসি এবং ব্যাচেলর্স এসসি-ঢাকা ওয়ান্ডারার্স ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫১ঘ.
bdnews24